আলমগীর মানিক | ০৩:৫৮ পিএম, ২০২৩-০১-২৫
আলমগীর মানিক
রাঙামাটি থেকে কাঠ ভর্তি করে ঢাকা যাওয়ার সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় কাঠ ভর্তি ট্রাকে ভারি আগ্নিয়াস্ত্র দিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করেছে একদল উপজাতীয় সন্ত্রাসী। এতে করে ট্রাকটি ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও হেলপার।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাঙামাটি সদর উপজেলাধীন দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাঠ বোঝায় ট্রাকের তেলের টাংকি সহ গাড়ির বিভিন্ন স্থানে ১৩টির মত গুলি লেগেছে।
রাঙামাটি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের সাথে নিয়ে আমি ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে তল্লাসী অভিযান অব্যাহত রেখেছি। তিনি জানান, কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা খুঁজে দেখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
ট্রাকের ড্রাইভার নজরুল জানিয়েছেন, তিনি রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে মানিক ছড়ি চেকপোষ্টে সকল প্রকার কাগজপত্র চেকিং শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দেপ্পোছড়ি নামক এলাকায় আসলে ভারি অস্ত্রসজ্জে সজ্জিত ৭-৮ জনের একদল উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসী রাস্তার উল্টো দিক থেকে তার ট্রাকে অতর্কিত ব্রাশ ফায়ার শুরু করে। এসময় ট্রাকের তেলের টাংকি ছিদ্র হয়ে তেল পড়তে থাকলেও প্রাণ রক্ষায় গাড়িটি চালিয়ে তিনি চম্পাতলি এলাকায় নিয়ে আসে।
পরবর্তিতে রাস্তার উপর অকেজো গাড়িটি রেখে তিনি স্থানীয়দের সহায়তায় ঘাগড়া আর্মি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। এদিকে ঘটনার পরপরই মানিকছড়ি থেকে ঘাগড়া পর্যন্ত সড়কে নিরাপত্তা বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
প্রসঙ্গত: কয়েকমাস আগেও উক্ত ঘটনাস্থলেই রাঙামাটি চট্টগ্রাম সড়ক রক্ষায় ধারক দেয়াল নির্মাণ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র এর গাড়িতে দুই দফায় আগুন ধরিয়ে দিয়েছিলো উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা।
সেই দেপ্পোছড়ি এলাকাতেই আজ বুধবার বেলা ১১ টার সময় প্রকাশ্য দিবালোকে একে-৪৭ এর মতো ভারী অস্ত্রদিয়ে ব্রাশ ফায়ার করে কাঠভর্তি গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্ঠা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য চুক্তি বিরোধী সংগঠনের সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে। রাঙামাটি শহরের উপকন্ঠে এই ধরনের ঘটনায় সর্বত্রই আতঙ্ক দেখা দিয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited