নিজস্ব প্রতিবেদক | ১১:৩৫ পিএম, ২০২০-১০-২৩
নানিয়ারচরে মাস্ক ছাড়া পূজা মন্ডপে প্রবেশ করতে বাঁধা দেওয়ায় পূজা কমিটির সেক্রেটারি ও তার ভাইয়ের মাথা ফাটালো ২ যুবক! শুক্রবার শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমীর দিন নানিয়ারচর উপরের বাজার নামক স্থানে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে রাতে সাড়ে ৯টার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের জবানীতে, স্থানীয় দুই যুবক পূজা মন্ডপে মাস্ক ছাড়া প্রবেশকালে পূজা কমিটির সেক্রেটারি মনোতোষ দত্ত বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে উক্ত দুই যুবক কমিটির সেক্রেটারি মনোতোষ দত্ত(৪০) ও তার ভাই পরিতোষ দত্তের(৪৫) মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ২ জন গুরুতর আহত হলে তাদের নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, মাস্ক পড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়েছে। পরবর্তীতে নিজেরা নিজেরা এটা আপোষ মীমাংসা করেছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited