নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৫ পিএম, ২০২৩-০২-০৪
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে নগদ ১৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা হস্তান্তর করা হয়েছে।
৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কচুছড়ি বিজিবি ক্যাম্পের হেলীপ্যাডে ক্ষতিপুরণের এসব টাকা হস্তান্তর করেন সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন(ইসিবি)র কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ ।
এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিন সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। যথা সময়ে উপযুক্ত ক্ষতি পূরনের টাকা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় ইউপি সদস্য প্রিয় বিকাশ চাকমা।
পরে টাকা হস্তান্তর শেষে ২০ ইসিবির ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ বলেন এই সড়কটি বর্তমান সরকারের একটি অগ্রঅধিকার ভিত্তিক প্রকল্প এই সড়কটি সম্পূর্ণ হলে স্থানীয়দের জীবন মান ও অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। তাই সড়ক তৈরির শুরু থেকে আপনারা যেভাবে সহযোগীতা করেছেন তাই আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি সড়কের কাজ শেষ অবধি সকলেই পাশে থাকবেন।
তিনি বলেন আজ ৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা সহ মোট ২৪ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপুরন প্রদান করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited