নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৩-০২-০৭
কৃষিজ উন্নত জাত ও চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনীতে রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বারি কুল-৪ নামে কুলের একটি উন্নত জাত উদ্ভাবন করে সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানিরা। গত সোমবার(৬ ফেব্রুয়ারী) গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শ্যাম প্রসাদ চাকমার সাথে বারি কুল-৪ বিষয়ে কথা হলে তিনি জানান, বারিকুল একটি উন্নত জাতের কুল। যেটি দেখতে ডিম্বাকৃতির, গড় ওজন ৩৬ গ্রাম, খুব মিষ্টি (টিএসএস ১৫%), সুস্বাদু এবং খাওয়ারযোগ্য অংশ প্রায় ৯৬%। বীজের আকার ছোট, ডিম্বাকৃতির ও ভোতা। প্রতি গাছে গড় ফলন প্রায় ১৯০-২০০ কেজি। ফল সংগ্রহের সময় মধ্য জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত। দীর্ঘ প্রায় সাত বছর গবেষণার পর কুলের এই উন্নত জাতটি জাতীয় বীজ বোর্ড কতৃক বারি কুল-৪ নামে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অবমুক্তায়িত করা হয়।
তিনি আরোও জানান বর্তমানে রাইখালী কৃষি গবেষনা ইনস্টিটিউটে ১২টি বারি কুল-৪ এর গাছ রয়েছে। তৎমধ্যে অনেকেই বাণিজ্যিক ভাবে এই গাছটির চারা সংগ্রহ করেছে। এবং অনেক কৃষক ফলটি চাষ করে সফলতা পেয়েছে। বারি কুল-৪ এর চারা কলম বা চোখ কলমের জন্য বাড অত্র কেন্দ্রের নার্সারী থেকে সংগ্রহ করা যাবে। তিনি আরো জানান, ফলটি এপ্রিল মাস পর্যন্তও সংগ্রহ করা সম্ভব। এবং ফেব্রয়ারীর দিক থেকে শুরু করে ফলটির অধিক স্বাদ পাওয়া যায়। ফল ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited