বান্দরবান | ১০:৪৩ পিএম, ২০২৩-০২-১০
বান্দরবানের রুমা উপজেলা অপহরণের পর কেএনএফের হাতে প্রাণ গেল লালরাম চনহ বম (লারাম) (৪৩)। দুর্গম এলাকা গহীন জঙ্গল থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রুমা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হারমন পাড়া পার্শ্ববর্তী রুনতং খুমী এলাকায় পাহাড়ে একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে বগালেকের কটেজ ও খাবার হোটেল ব্যবসায়ী বলে জানা গেছে।
সত্যতা নিশ্চিত করেছেন রুমা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় কীর্তন চলাকালে পাহাড়ের বিছিন্নবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএমএফ)র দল পরিহিত হাতে অস্ত্র দিয়ে একটি দল গীর্জায় প্রবেশ করে। পরে সেই গীর্জায় ভিতর থেকে লালরামচনহ বম(লালরাম) তাঁর পিতা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে পাহাড়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । পিতা ও স্ত্রীসহ চারজনকে গভীর রাতে ছেড়ে দিলেও লালরাম বমের খোঁজ মেলেনি।
নিহত (লালরাম) বমের ছোট ভাই লালকিম বম বলেন, আজ সকালে জানতে পারি একটি গলিত লাশ সন্ধ্যান পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে বগালেক পাড়া নিয়ে আসার পর আমার ভাবী বড় ভাইয়ের লাশ হিসেবে সনাক্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লালরাম বম জনসংহতি সমিতি রুমা উপজেলায় সক্রিয় কর্মী ছিল। আর তথ্য আদান প্রদান করার সন্দেহে লালরাম বমকে তুলে নিয়ে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে লালরামের আত্মীয় স্বজন দাবি গত তিন চার বছর আগে থেকে জেএসসের সাথে যোগাযোগ নেই।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আইনী প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited