আইয়ুব চৌধুরী | ০৭:২৯ পিএম, ২০২৩-০২-১১
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং, ২ নং ও ৩ নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১০দফা বাস্তবায়ন ও বিদ্যুতের ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদী র দাম কমানো বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রায় সভাপতিত্ব করেন,স্ব স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি গন।
১১ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টায় ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির অস্হায়ী দলীয় কার্যালয় থেকে পদযাত্রা টি বের হয়ে বাঙালহালিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা ১০দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুতের ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিনা শর্তে মুক্তির দাবি করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞো মারমা, বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, বাঙালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি শামীম আহম্মেদ রুবেল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জিকু কুমার দে,উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সুমন সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। সাধারণ জনগণ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০দফা দাবির পরিপ্রেক্ষিতে সামনের দিকে এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited