আইয়ুব চৌধুরী | ০৫:২৬ পিএম, ২০২৩-০২-১২
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর হাকিম টিলায় নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ ই জানুয়ারি রোজ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করেন বক্তারা।
বক্তাদের মধে আরো উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মোঃ সলিমুল্লাহ, মাওঃ কামাল উদ্দিন, হাফেজ মাওঃ মুফতি আব্দুল কাদের, মাওঃ রাশেদুল হক, আব্দুল গাফফার হাওলাদার, মাওঃ ওমর ফারুক, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ নাজিম উদ্দিন, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মোঃ শাহেব আলী খোকা, কারবারি আব্দুল হাকিম, আব্দুল জলিল মোড়ল, ছাত্তার আকন্দ, মিজানুর রহমান,আকবর আলী, ইসহাক সওদাগর, মোঃ মজিবুর রহমান, নুরুল আলম পলাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধীরে ধীরে এই মাদ্রাসাটি যাতে দাখিল থেকে কামিল মাদ্রাসায় রুপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।
নবনির্মিত ইসবলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসাটি এক কাতার প্রবাসীর অনুদানে এক একর জায়গা ক্রয় করে নির্মাণ করে দিচ্ছেন বলে জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited