নিজস্ব প্রতিবেদক | ০৭:২৭ পিএম, ২০২৩-০২-১২
বাংলাদেশ কেমিক্যালস ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসির) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান শনিবার (১২ ফেব্রুয়ারী) রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেছেন এবং পরে কেপিএম গেস্ট হাউসে মিলের সকল বিভাগীয় কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, কেপিএম মিলটি একটি পুরানো কারখানা হয়েও বর্তমানে নানা প্রতিকুলতার মাঝে কাগজ উৎপাদন করে যাচ্ছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা এই মিল হতে কাগজ ক্রয় করছে, তাই যতোই সংকট থাক কেপিএম কারখানা চালু রাখা হবে। সেইসাথে কেপিএম মিলস এলাকায় আরো ৫টি কারখানা করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষে আগামী মাসে শিল্পমন্ত্রী কেপিএম মিলস এলাকা পরিদর্শনে আসতে পারেন বলে তিনি জানান।
মতবিনিময় কালে কেপিএম এর এমডি একেএম আনিসউজ্জামান, উৎপাদন বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, কেপিএম এর জিএম( এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited