নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৩ পিএম, ২০২৩-০২-১২
রাঙামাটির কাউখালীতে চান্দের গাড়ী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ (৪২) ও সিএনজি চালক নিহত হয়েছেন। এ সসয় আরো ৫আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহত মাসুদ কলমপতি ইউনিয়নের আব্দুল মতিনের ছেলে ও নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি(২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার, বেছন আলীর ছেলে মোঃ আজিম,কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদ এর ছেলে, এলাহী বকস।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান ডাঃ ফরিদা বিনতে রহমান, স্থানীয়রা আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন, আনার পথে মোঃ মাসুদ নিহত হন। আহত ৫জনের অবস্থা গুরুত্বর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে প্ররণ করা হই।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথাতে চান্দের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাতে একজন নিহত হয়েছে ও ৫ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চান্দের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহত করেছি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited