বান্দরবান | ১০:৩০ পিএম, ২০২৩-০২-১৪
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে নিবন্ধিত ২০৯৮ জন এবং ৯৯ শত অনিবন্ধিতসহ মোট ২১৯৭ জন রোহিঙ্গাকে ট্রানজিটে ক্যাম্পে নেয়া শেষ হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সব রোহিঙ্গাদেরকে ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়। এছাড়া বাকী অনিবন্ধিত রোহিঙ্গাদেরকে একই কায়দায় কুতুপালং সংলগ্ন ঘুমধুমের এ ট্রানজিট ক্যাম্পে নেয়া হবে। সেখানে নেয়ার পর তাদেরকে (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করিয়ে শরণার্থী শিবিরে ঘর বরাদ্ধ দেয়া হবে। এ বিষয়টি নিশ্চিত করেন, স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
এ সময় তারা বলেন, সোমবার ষষ্ঠ পর্বে ৮১ পরিবারের ৪৪৪ রোহিঙ্গাকে কুতুপালং সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সপ্তম পর্বে ৪১ পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে সেখানে ঠাঁই দেয়া হবে।
চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ আরও বলেন, তুমব্রুতে ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ দিনে সোয়া ৪ হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাখানেক পর গুণে পাওয়া গেছে ২৯৭০ জন রোহিঙ্গা। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া হয় ২১৯৭ জন রোহিঙ্গা।
এছাড়াও এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমার বলেন, প্রায় ৩ হাজার রোহিঙ্গার মধ্যে ২ হাজারের অধিক পূর্বের নিবন্ধিত। যাদেরকে সোমবার নাগাদ ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে। বাকীরা অনিবন্ধিত ছিলো। এদেরকে আগে ট্রানজিট ক্যাম্পে এতে রেজিস্ট্রেশন করে শিবিরে নেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আশা করি এ নিয়ে কোন ঝামেলা হবে না। যথা নিয়মে তাদেরকে আনা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited