নিজস্ব প্রতিবেদক | ০৮:২০ পিএম, ২০২৩-০২-২০
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবি, মুমূর্ষ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষ্য ৩ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন। নিহতরা দুজনেই নারী বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান। নিহতরা হচ্ছেন পুষ্প রানী ও চায়না রানী।
সোমবার বিকেলে রাঙ্গামাটি শহরের দেশী বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো নমিতা বর্মণ, মীনা রানী বর্মন ও সচিন্দ্র মন্ডল।
জানা গেছে নিহত-আহত সকলে মিলে মোট ৫৬ জন জয়পুরহাটের পাচবিবি এলাকা থেকে রাঙ্গামাটি কাপ্তাই লেক ও ঝুলন্ত ব্রিজ দেখতে বেড়াতে আসেন। বিকেল বেলা ঝুলন্ত ব্রিজ দেখে ডিসের বাংলার সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ করে তাদের বহনকারী দেশীয় ইঞ্জিন বোটটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited