আইয়ুব চৌধুরী | ০৮:৫৫ পিএম, ২০২৩-০২-২০
রাঙামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৯ ফেব্রুয়ারি রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন, কাইয়ুম হোসেন মিরাজ, আবুল কাসেম, আবদুল জব্বার, সিদ্দিকুর রহমান মোল্লা ও মাসুম তালুকদার।
উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উক্ত তিন নং ওয়ার্ডের সদস্য আবদুল কাদের হাওলাদার মৃত্যুবরণ করায় পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি প্রার্থীতা বাছায়ে পাচ জনের কেউ বাদ যায়নি,২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাঙালহালিয় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে মোট ভোটার ১১৩০,এবার প্রথম পর্যায়ে ইভি এমে ভোট গ্রহন হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited