নিজস্ব প্রতিবেদক | ০২:১১ পিএম, ২০২৩-০২-২১
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ৭.০০ টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র্যালী নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: শহীদুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রুজি আক্তার, পৌর শাখার নেতা পারভেজ মোশারফ, রিয়াজুল ইসলাম রাজ প্রমুখ।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে কলেজ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তব্যের সময়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম বলেন, বাঙালি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই -ই নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল।
ভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । বিগত এক দশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারা বিশ্বে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায় বাঙালি জাতির জন্য এই দিনটি বাড়তি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিতভাবেই।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুন ভাষার জন্য শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসেও দেশ প্রেমিক সকল শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সক্রীয় ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দরা জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited