আলমগীর মানিক | ০৪:১০ পিএম, ২০২৩-০২-২৩
পাহাড়ের প্রতিটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বিনামূল্যে হোম সোলার সিস্টেম প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি উপকারভোগী ১১৫টি পরিবারের হাতে ১০০ ওয়ার্ড সমমানের হোম সোলার সিস্টেম সামগ্রী তুলে দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সোলার প্রকল্পের পিডি হারুনুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ের যেসব এলাকায় আগামী ২০ বছরেও ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ যাবে না সেইসব এলাকাতে হোম সোলার সিস্টেমের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারে ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দুর্গম পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে সম্পূর্ণ বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
৪০ হাজারের অধিক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited