নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৩-০২-২৩
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাডমিন্টন টূর্নামেন্টে-২০২৩ এর চুড়ান্ত পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারী বুধবার রাত ৮ ঘটিকায় মারিশ্যা বিদ্যুৎ বিতরণ বিভাগের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে মারিশ্যা বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপ সহকারী প্রকৌশলী মোঃ সাজু সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। গেলো ১২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি ব্যাডমিন্টন ক্লাব এই টুর্ণামেন্টের আয়োজন করে, এতে দিঘীনালা উপজেলা থেকে আগত ৪ টীম সহ মোট ২২ টি টীম অংশগ্রহণ করে। সবকটি ম্যাচই মারিশ্যা বিদ্যুত বিতরণ বিভাগ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন, দিঘীনার রুপেন চাকমা ও তূহিন চাকমা। রানার্স আপ এর গৌরব অর্জন করেছেন, বাঘাইছড়ির পঞ্চম কর্মকার ও মোঃ মাসুদ। পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরুষ্কার প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited