নিজস্ব প্রতিবেদক | ১০:৫৬ পিএম, ২০২৩-০২-২৬
পার্বত্য জেলা রাঙামাটি থেকে শিক্ষা সফরে বার আউলিয়ার শহর চট্টগ্রামে মাজার জিয়ারতে পাক পাঞ্জাতন রাদিয়াল্লাহু তায়া’লা আনহুম প্রাইভেট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার সকালে শহরের এসপি অফিস সংলগ্ন এলাকার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে বাস যোগে যাওয়ার সময় পাক পাঞ্জাতন রাদিয়াল্লাহু তায়া’লা আনহুম প্রাইভেট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আজিজুল হক আজিজের সাথে সফর সঙ্গী হিসাবে আরো ছিলেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউছুফ আলী কাদেরী, শিক্ষক হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন আল কাদেরী।
মো: আজিজ বলেন, এই প্রতিষ্ঠানটি আমার অনেক কষ্টেগড়া এবং যাদের জন্য প্রতিষ্ঠানটি সফল ভাবে দাঁড় করাতে পেরেছি তারা হলো এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী। এই কোমলমতি শিশুদের মুখে একটু হাঁসি ফোটাতে আমাদের এমন ভিন্ন উদ্বোগ সাথে সাথে ইসলামিক ধারণা ও মানসিক বিকাশ বাড়াতেও এই সফর অবদান রাখবে বলে আমি মনেকরি। যেমন মাজার শরিফ জিয়ারতের পাশাপাশি বাচ্চাদেরকে ইসলামে অলি আউলিয়াদের অবদান সম্পর্কে জানান দিচ্ছি ইত্যাদি।
আমরা রাঙামাটি থেকে যাওয়ার সময় প্রথমে চট্টগ্রামের হাটহাজারিতে হযরত আল্লামা আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর মাজার জিয়ারত করে বায়েজিদ বোস্তামী (রহ.) এর মাজার সহ পার্শবর্তী বেশ কয়েকটি মাজার জিয়ারত করে বাচ্চাদেরকে আনন্দ দিতে পতেঙ্গা সমুদ্র সৈকত সী বিচ নিয়ে খেলাধুলা ও সমুদ্রের পানিতে গোসল করে সবাইকে নিয়ে রাঙামাটিতে ফিরি। বাচ্চাকাচ্চা ও তাদের অভিভাবকরা এই ভ্রমণ অনেক উপভোগ করেছে। আল্লাহর রহমতে আমার সাথে থাকা সকলের সহযোগিতায় সফল ভাবে প্রতিষ্ঠানের শিক্ষা সফর শেষ করতে পেরেছি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited