নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৬ পিএম, ২০২৩-০২-২৮
অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, খাদ্যসামগ্রী, শিক্ষা সহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) পলাশপুর জোন সদরে মানবিক এ সহায়তা বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন। ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সেনাবাহিনী ও বিজিবি বরাবরই অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনী ও বিজিবির মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত ছাড়াও সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা পেয়ে অযোধ্যা এলাকার বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল করিম বলেন, অর্থাভাবে ঘরটি মেরামত করতে পারছিলাম না। বিজিবি ঢেউটিন দিয়ে সে সুযোগ করে দিলো।
যুদ্ধকুমার পাড়ার বীরজয় ত্রিপুরা বলেন, বিজিবির দেওয়া টিন দিয়ে আমার ঘরে নতুন চালা হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited