নিজস্ব প্রতিবেদক | ১০:৫২ পিএম, ২০২৩-০৩-০২
রাঙামাটির নানিয়ারচরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সারা দেশের ন্যায় নানিয়ারচরেও পঞ্চমবারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার সকালে (২ মার্চ) ‘ভোটার হব নিয়ম মেনে ,ভোট দিব যোগ্যজনে‘‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।
বক্তারা আরো বলেন,নাগরিক হিসেবে আমরা নিজেদের কোথায় নিতে চাই- সেটা নির্ভর করে নির্বাচনে আমরা কাকে নির্বাচন করছি। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সকল শ্রেণি পেশার নাগরিকদের সচেতন করতে হবে। যেন আমরা সকলে মিলে মনের খুশিমত, একজন যোগ্য মানুষকেই ভোট দিয়ে নির্বাচন করি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজ্জামাল হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা রিসোর্ট সেন্টার অফিসার মোঃ সারোয়ার কামাল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তপন কান্তি ত্রিপুরা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার দ্বিমান চাকমা,উপজেলা যুব উন্নয়ন অফিসার(চ.দা) মোঃ আজিজুর রহমান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা, কলিন চাকমা, মোঃ রাজিব মন্ডল,অফিস সহায়ক পাইহ্লা প্রু মারমাসহ স্কুল,কলেজের শিক্ষক ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য প্রমূখ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited