আইয়ুব চৌধুরী | ০৪:৩৪ পিএম, ২০২৩-০৩-০৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে ধর্মীয় প্রতিষ্টান নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে সমতল সহ পার্বত্য এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।
৩ মার্চ শুক্রবার দুপুরে পার্বত্য মন্ত্রী রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪ তম শুভ আবির্ভাব ২৭ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি ১০ লক্ষ টাকার ব্যায়ে বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে নব নির্মিত দৃষ্টি নন্দন মঠ মন্দির ভবন উদ্বোধন করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহা আলম, কাপ্তাই সার্কেল রওশানারা রব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহীত ও হিন্দু সম্প্রদায়ের ভক্ত নরনারী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited