জুরাছড়ি প্রতিনিধি | ০৩:১১ পিএম, ২০২০-১০-২৬
কাপ্তাই হ্রদের পানি যখন বেড়ে যায় তখন প্রতিবছর বাঁশের ভেলা দিয়ে পারাপার হতে হয় গ্রামবাসীদের। এমনই ভোগান্তি জুরাছড়ি উপজেলাধীন ১নং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডেবাছড়া এলাকার মেম্বার পাড়াবাসীর। এই গ্রামে প্রায় ৮০টি পরিবারের বসবাস। তারা দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের দাবী জানিয়ে আসছে যাতায়াতের সুবিধার্থে একটি ব্রীজের জন্য।
মেম্বারপাড়া গ্রামের এক বৃদ্ধ বলেন, পনের বছর ধরে এই ব্রিজটির কথা শুনতেছি, জানিনা আমি জীবিত থাকাকালীন সময়ে ব্রিজটি দেখে যেতে পারব কিনা।
স্থানীয় গ্রামবাসী প্রেমরঞ্জন চাকমা জানান, বর্ষার মৌসুমে পানি ভরপুর হলে আমাদের বাঁশের ভেলা তৈরী করে এভাবে গ্রাম থেকে পারাপার হতে হয়। ব্রিজটি নির্মিত হলে এলাকার ছেলেমেয়েরাও নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
ইউপি সদস্য বিরঙ্গ মোহন চাকমা জানান, প্রতি বছর এ সময়ে গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। মাত্র দুই থেকে তিন মাস পায়ে হেঁটে গ্রামবাসীরা চলাচল করতে পারেন। অবশিষ্ট মাসগুলো বাঁশের ভেলা দিয়ে যাতায়াত করা লাগে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা জানিয়েছে, ব্রীজের বিষয়টি নিয়ে আমিও জ্ঞাত রয়েছি। এবিষয়ে উপজেলা পরিষদকে অবগত করা হয়েছে। ব্রিজটি নির্মিত হলে গ্রামবাসীদের যাতায়াতে সুবিধা হবে।
জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান, উন্নয়নের ক্ষেত্রে জুরাছড়ি উপজেলা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। আগামীতে পিআইও অফিস থেকে ব্রীজটি করা যায় কিনা চেষ্টা করা হবে।
এছাড়াও তিনি জানান, রাস্তা,কালভার্ট,ব্রীজ জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের সহযোগিতা ছাড়া নির্মাণ সম্ভব না। তাই জুরাছড়ির ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পার্বত্য মন্ত্রনালয়, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited