জুরাছড়ি প্রতিনিধি | ০৯:৩৮ পিএম, ২০২৩-০৩-০৩
জুরাছড়ি উপজেলায় পশ্চিম পাড়ায় নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে গড়ে তোলা হয় সদাচরণ অরণ্য কুঠির।
২০১২ সালে সদাচরণ অরণ্য কুঠির স্থাপিত করা হলে ও ছিলনা কোন ভিক্ষুদের থাকার বাসস্থান। সবে মাত্র প্রিয়তিষ্য মহাস্থবির নিরবে একটি মাটির কুঠিরে ধ্যানরত অবস্থায় ছিলেন। দীর্ঘ এগারো বছর অতিক্রম করে প্রিয় তিষ্য মহাস্থবির যাহাতে স্থায়ীভাবে ধ্যান সাধনা করতে পারেন পশ্চিম পাড়া দায়ক দায়িকা ও কুঠিরের ভূমিদাতা কার্বারী সুশান্ত চাকমার উদ্যোগে কাঠের কুঠির নবনির্মিত করা হয়। আজ ৩ মার্চ ২০২৩ শুক্রবার এই নবনির্মিত কুঠির শুভ উদ্বোধন করেন জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজয় চাকমা।
এতে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়।
উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য করে দেশনা প্রদান করেন আর্য্যনন্দ মহাস্থবির।
ভূমিদাতা সুশান্ত কার্বারী সদাচরণ অরণ্য কুঠিরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধি সহ জুরাছড়ি উপজেলার সকল পূণ্যার্থীরা এগিয়ে না এলে এই অরণ্য কুঠিরে অবকাঠামো উন্নয়ন করা পশ্চিম পাড়া এলকাবাসীর পক্ষে একাই সম্ভব নয়। তাই সদাচরণ অরণ্য কুঠির উন্নয়নের লক্ষ্যে সকল পূণ্যার্থীদের এগিয়ে এসে পূণ্যভাগী হওয়ার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান ইমন চাকমা ইউপি সদস্যা সুমিতা চাকমা ভিক্ষু সংঘের সুবিধার লক্ষ্যে উপস্থিত ভিক্ষু সংঘ ও পূণ্যার্থীদের উপস্থিতিতে একটি সোলার দান করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited