নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ পিএম, ২০২৩-০৩-০৫
রাঙামাটি ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেয়ে ফুটবল ক্যাম্পে থাকা মেয়েদের জন্য ২ মেট্রিক টন চাউল এবং ক্রীড়া সামগ্রী কেনার জন্য ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক।
রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাঁর কার্যালয়ে ২৫ হাজার টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, পাহাড়ের খবরে'র ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক হিমেল চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া দুই মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়ে চাউলগুলো ঘাগড়ায় পৌঁছে দিতে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ জেলা প্রশাসক বলেন, ঘাগড়া স্কুলের ফুটবল ক্যাম্পের মেয়েদের দেখাশুনা করার দায়িত্ব আমাদের। আমি সব সময় এদের পাশে ছিলাম। আগামীতেও থাকব।
ঘাগড়া স্কুলের প্রমিলা ফুটবল দলকে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সহায়তা করে আসছে রাঙামাটি জেলা প্রশাসন।
এ ক্যাম্প থেকে বর্তমানে জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলছেন গোল রক্ষক রুপনা চাকমা, রিতুপর্না চাকমা, আনাই মগিনী, মনিকা চাকমা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited