কাপ্তাই প্রতিনিধি | ০৫:৪৮ পিএম, ২০২৩-০৩-০৭
"ঐতিহাসিক ৭ মার্চ" উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার সহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং গত ৬ মার্চ অনুষ্ঠিত " বঙ্গবন্ধুর ভাষণ " প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির , কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইসতিয়াক আহমেদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এর পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্ব স্ব বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited