নিজস্ব প্রতিবেদক | ০৬:১৪ পিএম, ২০২৩-০৩-০৯
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সম্প্রতি দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ এবং বিকাশ।
রাঙ্গামাটির পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” শীর্ষক এই কর্মশালায় অংশ নেন জেলা পুলিশের প্রায় ১২০ জন তদন্ত কর্মকর্তা। এই কর্মশালায় অপরাধীদের অবৈধ কার্যক্রম সম্পর্কিত তথ্য ব্যবহার করে কিভাবে তাদের শনাক্ত করা যায় এবং বিচারের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ এর পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম এবং বিকাশ এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট এফ এম তন্ময় খান।
গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ তার সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে থাকে। পাশাপাশি বিকাশ তার এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য এএমএল৩৬০ অ্যাপ ব্যবহার করে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। দেশজুড়ে ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন জেলার পর এবার রাঙ্গামাটিতে আয়োজিত হলো কর্মশালাটি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited