নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ এএম, ২০২৩-০৩-১১
রাঙামাটির সাজেকে মধ্যরাতে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। রাত সাড়ে বারোটার সময় সাজেক পর্যটন কেন্দ্রের পাশেই এই আগুনের সূত্রপাত ঘটে। জানাগেছে, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সস্ত্রীক সাজেকে অবস্থানকালীন সময়ে মধ্যরাতে এই রহস্যজনক আগুনের ঘটনাটি ঘটলো। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। এনিয়ে গত ১৫ দিনে ৩ বার সাজেকে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন জানিয়েছেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয় সস্ত্রীক সাজেকে অবকাশযাপনে এসেছেন। এটা জানতে পেরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে আমরা সংবাদকর্মীরাও সাজেকে অবস্থান করছি। রাত সাড়ে বারোটার সময় আকস্মিকভাবে সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজ এর নীচে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কটেজের নিকটে চলে আসতে থাকে।
একেতো পানির স্বল্পতা সাথে বাতাসের তীব্রতা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলের অদূরে স্বশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও।
এদিকে, বিগত বছর থেকে শুরু করে সর্বশেষ গত ১৫দিনে অন্তত ৩ বার সাজেকে আগুনের সূত্রপাত ঘটানো হয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অন্যতম সাজেকের পর্যটন ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে এই ধরনের রহস্যজনক আগুন লাগানো হচ্ছে কিনা সেতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়িগণ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited