আইয়ুব চৌধুরী | ০৪:৪০ পিএম, ২০২৩-০৩-১১
রাঙামাটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মেডিকেলে নেওয়ার পথে মারা জান।
১১ মার্চ শনিবার সকালে রাজস্থলী ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের ৫ কিঃমিঃ আমতলী পাড়া নামক এলাকায় একটি ( টিএস, ঢাকা মেট্রো ১১-০৯০৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চালক হেলপার ও লেবার সহ সীমান্ত সড়কের নির্মাণ কাজের জন্য পাথর বোঝাই করে যাচ্ছিল। আহতরা হলেন, রবিউল হোসেন (২৫) পিতা নজির আহমদ আলিকদম বান্দরবান, ইউনুচ আলী (৩২) পিতা হেদায়েদ চন্দনাইশ পটিয়া চট্রগ্রাম,চিকিৎসার জন্য যাওয়ার পথে গুরুতর আহত অবস্থায় মারা যান শাহাজান (৫৫) পিতা মৃত আলি হোসেন মুসল্লি, গ্রাম ৫ নং ইসলামপুর রাজস্থলী।
আহত রবিউল জানিয়েছে, রাজস্থলী হতে পাথর বোঝাই করে ট্রাক টি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে ৫ কিলো আমতলি পাড়া এলাকায় পৌঁছালে ট্রাক টি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক হেলপার ও লেবার গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় ও ২৬ ইসিবির সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে আহতব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) প্রেরণ করেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা পথে মারা যায় শাহাজাহান নামে ব্যক্তিটি। অন্য দুইজন চিকিৎসা নেন।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে বলে ওসি জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited