নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৩-০৩-১২
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠি জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করে ফেরার পথে বান্দরবান জেলাধীন রোয়াংছড়ির উপজেলার পাইখ্যং-রনিন পাড়ায় সেনাসদস্যদের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সন্ত্রাসীরা। হামলায় অন্তত তিনজন সেনাসদস্য আহত হয়েছে বলে জানাগেছে। রোববার (১২ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে গত সপ্তাহে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম উক্ত এলাকায় নিয়মিত টহলে গেলে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের কাছে কেএনএফের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করে। কেএনএফ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজী, সন্ত্রাস সৃষ্টি, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতায়াতে প্রতিবন্ধকতা ও ভীতি সৃষ্টির অভিযোগ করে। এমনকি চিকিৎসা নিতেও তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সেনাবাহিনীর কাছে আক্ষেপ করে স্থানীয়রা। এর প্রেক্ষিতে সেনাবাহিনী থেকে উক্ত পাড়ায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালনার প্রতিশ্রুতি দেয়া হয়।
তারই অংশ হিসেবে আজ রবিবার সেনাবাহিনীর একটি মেডিকেল টিম স্থানীয়দের চিকিৎসা সহায়তা দেয়ার উদ্দেশ্যে.. পাড়ায় গেলে সেখানে কোনো মানুষ দেখতে পায়নি।
স্থানীয়দের অভিযোগ, কেএনএফ সদস্যরা স্থানীয়দের সেনাবাহিনীর কাছে চিকিৎসা সহায়তা না নেয়ার জন্য হুমকি দিলে স্থানীয়রা প্রাণভয়ে পালিয়ে যায়।
ফলে সেনাবাহিনী মেডিকেল টিমের ফিরে আসার পথে কেএনএফ সদস্যরা রাস্তার পার্শ্ববর্তী জঙ্গালাকীর্ণ উঁচু পাহাড় থেকে অকস্মাৎ গুলিবর্ষণ করলে তিন সেনা সদস্য আহত হয়। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ। থেমে থেমে প্রায় ৪ ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। পরে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে কেএনএফ সদস্যরা পালিয়ে যায়।
আহতরা হলেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ নাজিমউদ্দীন,(৪৯), ৩ ইবি, চাকরি ৩০ বছর, সৈনিক রাকিব(২৩) ৩ ইবি, চাকুরী ৪ বছর, সৈনিক শিশির(২৩), ৩ ইবি, চাকুরী ৩ বছর। আহতদের হেলিকপ্টারযোগে সিএমএইচএ পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় কেএনএফ সদস্যদের হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপারেশন এখনো চলমান রয়েছে। অপারেশন শেষে অনুসন্ধানের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited