নিজস্ব প্রতিবেদক | ০৩:২৮ পিএম, ২০২৩-০৩-১৪
রাঙামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়। এসময় গুরুতর আহতাবস্থায় আরো দুইজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।
স্পিড বোটটি মঙ্গলবার সকাল ১১টার দিকে দু'জন শিশু ও চালক সহ মোট ১৩জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করে। লংগদু'র মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে অপেক্ষমান থাকা একটি ট্রলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে স্প্রিডবোটটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়।
এসময় বোটের যাত্রী মমতা বেগম পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৮ বছরের শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।
ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited