নিজস্ব প্রতিবেদক | ০৮:৪২ পিএম, ২০২৩-০৩-১৪
রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ভাড়ায় নেয়া যে ছাত্রবাস রয়েছে তা পরিদর্শনে এসেছেন রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি।
এসময় ভিসির সাসনে ছাত্রাবাসের নানান সমস্যা কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানে ছাত্রাবাস কতৃপক্ষ রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গেলে ছাত্রদের সামনে ভিসিকে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বিরুদ্ধে।
মঙ্গলবার এই ঘটনার পেক্ষিতে রাবিপ্রবির শিক্ষার্থীরা শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলন নামে। এসময় তারা স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমানকে সবার সামনে এসে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান। অন্যথায় কঠোর আন্দোলন নামতে বাদ্য হবে বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে প্রযুক্তির ভিসি, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পুলিশের একটি বিশেষ টিম নিয়ে হাজির হন।
বিকেল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাবিপ্রবির ভিসির কাছে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান নিঃসত্ত্বে ক্ষমা চেয়েছেন বলছেন রাবিপ্রবির কতৃপক্ষ ।
তবে শিক্ষার্থীরা বলছেন সবার সামনে এসে প্রধান শিক্ষক তার ভুলের ক্ষমা চাইতে হবে নইলে তারা আন্দোলন চালিয়ে যাবে।
একপর্যয়ে ভিসির অনুরোধ শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলছে এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করলে তাতে আগাবে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এবিষয়ে রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছি বলে সংযোগ বিছিন্ন করে দেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited