নিজস্ব প্রতিবেদক | ০৫:০০ পিএম, ২০২৩-০৩-১৫
খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থানায় ও এমডিএস, ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে এবং জেলা সিভিল সার্জনের সহযোগিতায় বিনাম‚ল্যে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে “সমরে ও শান্তিতে রাখিব সুস্থ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সেনা রিজিয়নের ৫ফিল্ড এ্যাম্বুলেন্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেন, “২৫ জন ঠোঁট ও তালু কাটা এবং পোড়া রোগীকে বাছাই করে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের রিজিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।”
এতে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, ঢাকা বার্ন ইউনিটের কর্মকর্তাসহ খাগড়াছড়ি রিজিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited