বান্দরবান | ০৮:২৪ পিএম, ২০২৩-০৩-১৫
বান্দরবানে রুমা, রোয়াংছড়ি ও থানচিসহ তিন উপজেলার পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় দেশি বিদেশী পর্যটকদের ভ্রমন সংক্রান্ত জারিকৃত গণ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত রুমা, রোয়াংছড়ি ও থানচিসহ তিন উপজেলার স্থানীয়, বিদেশী পর্যটকদের পরবর্তীতে নির্দেশনা না দেওয়ার পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,বান্দরবান পার্বত্য জেলার ৭ টি উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সূত্র জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে বান্দরবানের রোয়াংছড়ি- রুমা উপজেলার দূর্গম এলাকা গুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় রোয়াংছড়ি- রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও শুধুমাত্র রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল। এরপরে আগামী কাল ১৬ মার্চ থেকে রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণে, পুনরায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited