নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ এএম, ২০২৩-০৩-১৬
পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় পাহাড়ে বন সৃজনে সব সময় হাত বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় স্থানীয় জনসাধারণকে আরো উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কনফারেন্স হলে ১৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইসিমোড এর সহায়তায় হিমালয়া রিজালেন্স এনাবল এ্যাকশন কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব প্রদীপ কুমার মহন্ত, ইসিমুডের এ্যাকশন এরিয়া কোর্ডিনেটর বন্ধনা শাখ্য।
এছাড়া কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান জেলা প্রশাসক পারভিন তিবরিজি সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নেপালের হিন্দু কুশ হিমালয় পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নেপাল ভিত্তিক সমন্বিত পর্বত উন্নয়নের আন্ত:সরকারী সংস্থা International Center for Integrated Mountain Development (ICIMOD) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ICIMODÕs Annual Mountain Prie-২০১৯ - এর সম্মানে ভূষিত করা হয়েছিলো। সংস্থাটি বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে পযর্টন, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে। আগামীতে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে নতুন করে কাজ শুরু করার কথা রয়েছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited