নিজস্ব প্রতিবেদক | ০৯:২৯ এএম, ২০২৩-০৩-১৬
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাঙামাটিতে হিফজুল কুরআন প্রতিযোগীতা শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায়, নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটি দ্বিতীয়বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসীম উদ্দিন নূরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতার বাছাই পর্বে রাঙামাটি শহরের ১১টি মাদ্রাসার ৭০ জন প্রতিযোগি অংশ নেন। ১ম থেকে ১০ পারা পর্যন্ত ক বিভাগ, ১০ থেকে ২০ পারা পর্যন্ত খ বিভাগ ও ২০ থেকে ৩০ পারা পর্যন্ত গ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৬ এপ্রিল প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited