স্মৃতিবিন্দু চাকমা | ১০:৫৮ পিএম, ২০২৩-০৩-১৬
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন, শিশুর চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্য কে নিয়ে আগামীকাল ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে জুরাছড়ি উপজেলার ১৬ টি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করেন।
আজ ১৬ ই মার্চ বৃহস্পতিবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে চিত্রাংকন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর শফিকুল ইসলাম পিএসসি জোন উপ-অধিনায়ক ২ বীর জুরাছড়ি জোন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর, মোহাম্মদ আলমগীর হোসেন,ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি ইউপি।
জেলা পরিষদ সদস্য ও জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমা সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা।
প্রধান অতিথি মেজর শফিকুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখানকার মানুষের নিরাপত্তা সহ দেশের ভূখন্ড রক্ষার্থে উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। তাই এখানকার মানুষের বাংলাদেশ সেনাবাহিনীকে একজন পরিবারের সদস্য হিসেবে মনে করার জন্য অনুরোধ করেন।
বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের লক্ষে শান্তি শৃঙ্খলা স্থিতিরেখে উন্ননকে এগিয়ে নিতে হবে। তাই উন্নয়ন যেন বাঁধা গ্রস্থ না হয় সেজন্যে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান করেন। তিনি আরো বলেন, একজন শিশু আগামীদিনের ভবিষ্যৎ তাই শিশুরা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন সেজন্যে পরিবার কর্তৃক সঠিক পরিবেশ সৃষ্টি করতে হবে এমনটা পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited