নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ পিএম, ২০২৩-০৩-১৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা আওয়ামিলীগ। ১৭ই মার্চ শুক্রবার বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এর মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল শোভা যাত্রা শেষে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর বিকেলে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি দানবীর চাকমা, সহ-সভাপতি খায়ের আহম্মদ, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বিশাল কেক কেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited