নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৮ পিএম, ২০২৩-০৩-১৯
রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেছে রাঙামাটি সদর উপজেলা।
রোববার (১৯ মার্চ) বিকেলে চিংহ্লমং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা বিলাইছড়ি উপজেলা সদরকে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইলাল খেলায় প্রধান অতিথি থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মারুফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে ১২ মার্চ বিকেলে চিংহ্লমং মারী স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেছিলেন জেলা প্রশাসক মো.মিজানুর রহমান।
এইবারের টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করেছে। ১০ বছর আগে ২০১৩ সালে সর্বশেষ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited