নিজস্ব প্রতিবেদক | ১১:৩১ পিএম, ২০২৩-০৩-১৯
দেশে প্রথমবারের মত নালিশী জমিতে সরেজমিন গিয়ে বিরোধ মীমাংসা সভা কার্যক্রমের সুফল পাওয়া শুরু করেছে রাঙ্গামাটির বিচারপ্রার্থী মানুষ।
লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, ২০২২ সাল ও ২০২৩ সালের প্রথম দুই মাসের নিষ্পত্তির পরিসংখ্যাণ পর্যালোচনায় দেখা যায় গত ১৪ মাসে লিগ্যাল এইড অফিস রাঙ্গামাটি কর্তৃক ১০৯৫ টি বিরোধ আপোষে মীমাংসার চেষ্টা করে দ্রুততম সময়ে নিস্পত্তি করা হয়েছে।
এতে ১৯০ টি দেওয়ানী, ৭৭ টি ফৌজদারী ও ১১২ টি পারিবারিক বিরোধ প্রিকেস অর্থাৎ বিচারের পূর্বেই বিনা খরচে সফলভাবে মীমাংসা করা হয়েছে। এর পাশাপাশি আপোষে বিরোধ মীমাংসার মাধ্যমে নগদ টাকা আদায় হয়েছে ১,২২,০৪,০৯৪ (এক কোটি বাইশ লক্ষ চার হাজার চুরানব্বই টাকা। বিনা খরচে এই টাকাগুলো পেয়েছেন ভুক্তভোগী বিচারপ্রার্থী মানুষ।
এছাড়া উক্ত ১৪ মাস সময়ে বিভিন্ন আদালতে বিচারাধীন ১৩ টি সিভিল, ১৭ টি ফৌজদারী ও ০১ টি পারিবারিক মামলা সফলভাবে মীমাংসা করা হয়েছে।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গামাটি পার্বত্য জেলার লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ বলেন- লিগ্যাল এইড অফিসে জনবল ও পুরো জেলায় যাতায়াতের জন্য যানবাহন পাওয়া গেলে এই সেবা পুরো দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited