নিজস্ব প্রতিবেদক | ১১:৫৯ এএম, ২০২৩-০৩-২০
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পার্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, মো.সাইফুল ইসলাম, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রেস ব্রিপিং থেকে জানানো হয়- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতার ন্যায় আগামী ২২ মার্চ বুধবার রাঙামাটি জেলায় ৩য় পর্যায়ের লংগদু উপজেলার অবশিষ্ট ৪০টি গৃহ এবং ৪র্থ পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় ৮৪টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০টি গৃহসহ) ৮৩ টি, নানিয়ারচর উপজেলায় ২৭টি, বরকল উপজেলায় ৪০টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০টি এবং কাউখালী উপজেলায় ৪১ টি সহ মোট ৪৩৯ টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করবেন। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন অথবা সুবিধাজনক স্থানে জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,
সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপকারভোগী পরিবারবর্গের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited