নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৬ পিএম, ২০২৩-০৩-২১
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়াতে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার মুল্যবান কাঠ আটক করেছেন বনবিভাগ। বাঙ্গালহালিয়া স্টেশন কর্মকর্তা, জাহিদুল জানান গত ২০ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১০.৩০মিঃ বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন এর নেতৃত্বেও বাঙ্গালহালিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ৫৬ বেঙ্গল যৌথ টহলে গোপন সংবাদে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১০ টা হতে ১২ টা সময় দুইটি বনজদ্রব্য বোঝাই দুইটি মিনি ট্রাক গাড়ী আসতে দেখা যায় এবং গাড়িটি ধাওয়া করা হয়। এক পর্যায়ে অবৈধ কাঠ পাচার কারি এবং গাড়ির চালক ও হেলপার তারা গাড়ি দুইটি ফেলে পালিয়ে যায়।
তাৎক্ষনিক সেগুন গোল ২৫৮ পিচ এবং গামার গোল ১১পিচ , করই ১১পিচ মিলে মোট ৩১২.৯৩ ঘন ফুটসহ সেগুন ১০৫ টি বল্লি ওবিবিধ কাঠ বোঝাই মিনি ট্রাক গাড়ী নং পিরোজপুর ১১-০২৬৬ । কুষ্টিয়া ১১-০১১৬ তল্লাশী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় কাঠ বোঝাই গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাঙ্গালহালিয়া কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হবে বলে জানান। এদিকে কাপ্তাই বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অবৈধ কাঠ পাচার রোধে অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited