আইয়ুব চৌধুরী | ০৪:২৬ পিএম, ২০২৩-০৩-২২
শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ আলোচনা সভাসহ নানা আয়োজনে রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকাল ১২টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে ২০২২-২০২৩ সালের “নবীন বরণ ও এস এস সি ব্যাচ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপি অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরন করে নেন।নবীন বরণ শেষে নতুন শিক্ষার্থীরা প্রবীনদের একই ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক আজগর আলী খান, হাফেজ জাহেদুল আলম, উর্মি পাল,সোনিয়া আকতার, উসালা মারমা, মংচাইপ্রূ মারমা, চিংথোয়াই মারমা, হলাচাইমং মারমা সহ বিদ্যালয়ের নবীন প্রবীন ছাত্র ছাত্রী বুন্দ।
প্রধান অতিথির বক্তব্য ইউএন ও শান্তনু কুমার দাশ বলেন, তোমরা আজকে যারা ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র জীবন টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টা তোমরা যথাযথভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগ দাও তাহলে ভবিষ্যতে ভালো ফলাফল করে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। পড়াশোনার পাশাপাশি তোমরা নিজেদেরকে গড়ে তোল। তোমাদের আত্মবিশ্বাসকে জাগ্রত করো। তোমরাও সফল হতে পারবে। তোমরা যে বিষয়ে নিজেদের ক্যারিয়ার গড়বে সেই বিষয়টা অনুশীলনের মাধ্যমে ভালোভাবে রপ্ত করতে হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited