বাঘাইছড়ি প্রতিনিধি | ০৫:৩২ পিএম, ২০২৩-০৩-২২
সারাদেশেরন্যায় পাহাড়ী জনপদ রাঙ্গামাটির বাঘাইছড়িতেও হতদরিদ্র ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ সহনীয় ঘর ও দুইশত জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
২২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার পাহাড়ি ও বাঙ্গালী ৮০ জন উপকার ভোগী পরিবারের মাঝে ঘর ও জমির প্রয়োজনীয় দলিল হস্তান্তর করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ঘরের সবকিছু বুঝে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলেই। বাঘাইছড়ি উপজেলায় এ পর্যন্ত ৩৩০ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited