নিজস্ব প্রতিবেদক | ১১:১১ এএম, ২০২৩-০৩-২৬
সারাদেশের ন্যায় রাঙামাটিতেও নিজ উদ্যোগে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যলয় ও রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।শরিবার (২৫ মার্চ) রাত ১০:০১ মিনিট থেকে ১০:৩১ মিনিটের মধ্যে এক মিনিটের জন্য বিদ্যুত সংযোগ বন্ধ রেখে প্রতিকী ব্লাকআউট কর্মসূচী পালনের মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করেছে সরকারী এই দুইটি অফিস।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে সরকারের ঘোষিত প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কার্যলয় ও রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। রাত ১০:০১ মিনিটে প্রতীকী ব্লাকআউট পালন করে। এতে জেলায় গণহত্যা দিবসের রাতে কোনও আলোকসজ্জা করা হয়নি।
১৯৭১ সালে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী । ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, সহ দেশের বিভিন্ন এলাকায় শুরু করে গণহত্যা।এই গণহত্যায় এক রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার বাঙালিকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী । এই কালরাত্রিতে গণহত্যায় শহীদের স্বরণ ১মিনিট ব্লাকআউট পালন করে বাঙালী জাতি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited