নানিয়ারচর সংবাদদাতা | ১১:২০ পিএম, ২০২৩-০৩-২৯
উৎসব মুখর পরিবেশে রাঙামাটির নানিয়ারচরে সানশাইন পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণী ও ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অশোক কুমার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, সানশাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ চাকমা, ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বজিত দাশ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরিয়া বলেন, প্রতিটি বিদ্যালয়ের উচিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে ছাত্রছাত্রীদের মন প্রফুল্ল হয়, তাদের পড়ায় মন বসে।
এছাড়াও তিনি বলেন, খেলাধুলা করলে ছাত্রছাত্রীরা মাদক থেকে দূরে থাকবে। পরিশেষে তিনি প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা স্মারক তুলে দেন।
এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited