নিজস্ব প্রতিবেদক | ১১:৩৭ পিএম, ২০২৩-০৩-৩০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত এম.এম.সি ( MMC) ইট ভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ মার্চ বেলা ৩ ঘটিকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন।
ইট ভাটায় অবৈধ ভাবে গাছ পুড়ানোর দায়ে এম এম সি ব্রিক ইট ভাটার স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন ইট ভাটায় যেন কাঠ পুড়ানো না হয় এবং পাহাড়ের মাটি কেটে ইট তৈরী করা না হয় সে লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলার চৌমুহনী বাজারে খাবার হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসময় হোটেল শাপলাকে ৩০০০ টাকা ও হোটেল বিক্রমকে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited