নিজস্ব প্রতিবেদক | ১১:২২ পিএম, ২০২৩-০৪-০১
বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় রুমা উপজেলার কেউক্রাডং এলাকায় কেএনএফ সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন বান্দরবান, রাঙামাটি, থানচি, রুমা ও আলীকদম উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এ বিষয়ে পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান ও মহাসচিব মোঃ আলমগীর কবির জানান পিসিএনপি ও এর অঙ্গ সংগঠন লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শান্তির পথে আসতে আহবান জানান এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দিতে বলেন।
পিসিএনপি'র লাগাতার আন্দোলন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কেএনএফ সন্ত্রাসীদের জিম্মা থেকে মুক্তি পেয়েছে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন।
পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান তাঁর মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited