বান্দরবান | ০৫:৪৩ পিএম, ২০২৩-০৪-০২
"রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক সংগঠন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
শনিবার (২ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
দিবসটি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় যৌথ উদ্যেগে আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবা বিভাগের আহ্বায়ক তিংতিং ম্যা ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সঠিক পরিচর্যা করা গেলে তারা সুস্থ স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করতে পারে । প্রতিটা প্রতিবন্ধী অটিজম শিশুদের পাশে ভালোবাসা ও মমতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সমাজে পথ চলার রাস্তা তৈরি করে দেওয়া আহ্বান জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন,ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ মো.আফসারসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited