ইকবাল হোসেন | ১১:৪৪ পিএম, ২০২০-১০-২৮
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাঙামাটির সভাপতি সিপা আক্তার ১ ঘন্টার জন্য মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক পদের ‘প্রতীকী দায়িত্ব নিয়ে পাহাড়ের প্রত্যান্ত গ্রামে বসবাসরত কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করে বাল্যবিবাহ মুক্ত রাঙামাটি গড়ার সুপারিশ পেশ করার পাশাপাশি তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আন্তর্জাতিক সংস্থা প্লান ইন্টারন্যাশনাল’র ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় মহিলা বিষয়ক অধিদফতর, রাঙামাটি’র, উপ-পরিচালক হোসনে আরা বেগম এর কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব গ্রহণ করেন এনসিটিএফ রাঙামাটির সভাপতি সিপা আক্তার।
দায়িত্ব গ্রহণের পর সিপা আক্তার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। এ সময় প্রত্যান্ত অঞ্চলের কন্যা শিশুদের জন্য কাজ করার সুপারিশ করেন।
এরপর উপ-পরিচালক পদে প্রতীকি দায়িত্ব পালনের অংশ হিসেবে সিপা আক্তার মহিলা অধিদপ্তরের চলমান নারী বান্ধব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- এনসিটিএফ রাঙামাটি'র ভলান্টিয়ার জয়ন্তি ত্রিপুরা ও ছালেহ আহমেদ, সহ-সভাপতি আল-আমিন হোসেন সানি, চাইল্ড পার্লামেন্ট সদস্য চয়ন মারমা, প্রিয়ন্তি ত্রিপুরা প্রমূখ।
উল্লেখ্য- আন্তর্জাতিক সংস্থা প্লান ইন্টারন্যাশনাল’র ‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে- একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুবনারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited