নিজস্ব প্রতিবেদক | ০৪:০২ এএম, ২০২৩-০৪-০৬
কাজু বাদাম ও কফি চাষ কার্যক্রম বাড়ানোর জন্য খাগড়াছড়ির কৃষি বিভাগকে তাগিদ দিয়েছেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বুধবার (৫ এপ্রিল) খাগড়াছড়ি জেলার কৃষি বিভাগের কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাজু বাদাম ও কফি প্রদর্শনী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পের কার্যক্রম পরিদশণ শেষে কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এ আহবান জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপুসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে কৃষি মন্ত্রী রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌছালে তাকে স্বাগত জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বরসহ রাঙ্গামাটি সরকারী দপ্তরের কর্মকর্তারা।
তিনি আগামীকাল সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কৃষকদের সাথে মতবিনিময করবেন এবং দুপুরে রাঙ্গামাটি কৃষি বিভাগে কমিউনিটি রেডিও কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited