আল মামুন | ০৬:৫৮ পিএম, ২০২৩-০৪-০৭
ইফতারে বাঁধা দিলেই খাগড়াছড়িতে দুই দিনের সড়ক অবরোধের ঘোষনা দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) সকালে খাগড়াছড়ির কলাবাগান বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষনা দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৮ই এপ্রিল-২০২৩ শনিবার খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সমসাময়িক বিষয়ে বিএনপির ডাকা সংবাদ সম্মেলন থেকে এ ঘোষনা দেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি স্থানে আবেদন করলেও তাতে অনুমতি না দিয়ে কাল ক্ষেপনসহ বর্তমানে পুলিশী হয়রানী করা হচ্ছে নেতাকর্মীদের। এছাড়াও নানা পছন্দের ভ্যেনুতে নানা কৌশলে সরকার দলের কর্মসূচীর ইস্যু তুলে বিএনপির ইফতার মাহফিল পন্ড করার অপচেষ্টা অব্যাহত রেখে বলে অভিযোগ তোলেন তিনি।
ধর্মীয় শান্তিপূর্ণ এই ইফতার মাহফিল বাঁধাগ্রস্থ করলে বা অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে আগামী ১২ ও ১৩ এপ্রিল ২০২৩ তিনি খাগড়াছড়িতে সড়ক অবরোধের ঘোষণা করেন। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার,সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী,কংচাইরী মাস্টার,মংসাথোয়াই মারমা,ক্ষেত্র মোহন রোয়াজা,আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম,কোষাধক্ষ মফিজুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ইফতার মাহফিল বিষয়ে নানা হয়রানী,বাঁধাসহ নেতাকর্মীদের ইফতার পার্টিতে অংশ গ্রহনে বাঁধার কথা তুলে ধরে প্রশাসনকে ইফতার মাহফিল বাঁধাগ্রস্থ না করে আন্তরিক ভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited