নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২০-১০-২৯
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:)’র পৃথিবীতে আগমন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে এবার বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-ই মিলাদুন্নবী পালন করা হবে বলে জানিয়েছে গাউছিয়া কমিটি।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই মুসলমান মুসল্লীদের উপস্থিতিতে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রাঙামাটি শহরে জশনে জুলুছ এর বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।
এবিষয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবু ছৈয়দ জানান, মূলতঃ রাসুলাল্লাহ (সাঃ) এর জীবনাচার ও তার অসাম্প্রদায়িক মতাদর্শ রাঙামাটির সর্বস্তরের জনসাধারনের মাঝে বিলিয়ে দিতেই প্রতি বছরের ন্যায় করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এবছরও রাঙামাটিতে জশনে জুলুছ এর ব্যাপক আয়োজন করতে যাচ্ছে গাউছিয়া কমিটি।
ইতিমধ্যেই রাঙামাটির মসজিদগুলোসহ শহরের মূল সড়কগুলোকে লাইটিংয়ের মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শুক্রবারের জুলুছের র্যালীতে শতাধিক স্বেচ্ছাসেবীর সার্বক্ষনিকভাবে দায়িত্বপালন করবে উল্লেখ করে আয়োজকরা জানিয়েছেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন।
এই সংগঠনের মাধ্যমে দেশে দক্ষ আলেম তৈরির পাশাপাশি শান্তি-সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে সহযোগি হিসেবে কাজ করা হচ্ছে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবু ছৈয়দ জুলুসে অংশগ্রহণকারী সকল মুসল্লীদের মাস্ক পরিধান করে, শারিরীক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited